বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
২৭৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫,০০০ লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল।
অভিযান শেষে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করে।
র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ মজুদ, ভেজাল পণ্য উৎপাদন ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews