বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
২৮২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

৩০/০৪/২০২৬ ইং তারিখ রাত ০০:০৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ সোনারগাঁ থানার নেতৃত্বে এসআই সেলিম মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকার আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোঃ১। শাকিব হোসেন (২৬), পিতা- মোঃ মনির হোসেন ওরফে ব্যাগ মনির, সাং- নানাখী কামালেরটেক। ২। মোঃ ফাহিম (২২), পিতা- মোঃ আমির হোসেন, সাং- নানাখী মধ্যপাড়া। ৩। মোঃ ইসলাম (২২), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- নানাখী ইউনিয়ন, সাদিপুর। তাদের সকলের থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews