বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১ মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে
৫২২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

​সোনারগাঁকে মাদকমুক্ত করার প্রত্যয়ে একটার পর একটা সফল অভিযান পরিচালনা করে বহু মাদক কারবারিকে আইনের আওতায় এনেছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ্। মাদকের বিরুদ্ধে তাঁর এই কঠোর ও আপসহীন অবস্থান স্থানীয় সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছিল। অনেকেই তাঁকে সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলার এক নতুন সূর্যোদয় হিসেবে দেখতেন। কিন্তু হঠাৎ তাঁর বদলির খবরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন, উঠেছে আলোচনার ঝড়। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন— “মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র?”
​মহিবুল্লাহ্’র এই হঠাৎ বদলি এমন এক সময়ে এলো যখন মাদক নির্মূল অভিযানে সোনারগাঁ থানা পুলিশের সাফল্য দৃশ্যমান ছিল। তিনি মাদকের কালো থাবা থেকে সোনারগাঁয়ের যুব সমাজকে রক্ষা করার জন্য নিরলস কাজ করছিলেন। প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং একের পর এক বড় বড় চালান জব্দ করার মতো পদক্ষেপের কারণে অনেকের কাছেই তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর এই সাহসী ভূমিকা মাদকের লাগাম টেনে ধরতে ইতিবাচক পরিবর্তন এনেছিল।
​তবে, তাঁর এই কঠোর অবস্হান কি কোনো প্রভাবশালী মহলকে ক্ষুব্ধ করেছিল? এই প্রশ্ন এখন সর্বত্র। অনেকেই মনে করছেন, তাঁর অভিযানে যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ বা বিরক্ত ছিলেন, তারাই হয়তো তাঁর বদলির পেছনে নেপথ্য ভূমিকা রেখেছেন। মাদক ব্যবসার সাথে যুক্ত অনেক শক্তিশালী চক্র বা মহলের স্বার্থে আঘাত লাগাই হয়তো তাঁর বদলির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। বদলির এই খবর সাধারণ মানুষের মনে হাতাশার জন্ম দিয়েছে, কারণ তাদের মনে হচ্ছে, ন্যায়নিষ্ঠ আর আপসহীন একজন অফিসারের প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে।
​মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে যখন সরকারিভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, তখন এমন একজন অফিসারের বদলি এই অভিযানের গতিকে কমিয়ে দিতে পারে। এই বদলির ফলে মাদক ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে এবং মাদক নির্মূলের এই দীর্ঘকালীন প্রক্রিয়া ধাক্কা খেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। সোনারগাঁকে মাদকমুক্ত করার স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে অনেকেই এখন সন্দিহান।
​যে মানুষটি অপরাধ আর মাদকের বিরুদ্ধে আপসহীন ছিলেন, তাঁর বদলিকে ঘিরে এখন সাধারণ মানুষের মুখে মুখে নানা আলোচনা। তবে এসব প্রশ্নের প্রকৃত উত্তর হয়তো আজও অজানাই থেকে যাবে। কিন্তু সোনারগাঁবাসী মনে করে, সৎ ও সাহসী একজন অফিসারের হঠাৎ বিদায় মাদকের বিরুদ্ধে চলমান সংগ্রামকে দুর্বল করে দিবে। এই বদলির পেছনের প্রকৃত কারণ কী, তা নিয়ে জনমনে জন্ম নেওয়া সন্দেহ ও প্রশ্নগুলি হয়তো কখনওই উত্তর পাবে না, কিন্তু সোনারগাঁবাসী সবসময় ওসি মহিবুল্লাহ্’র অবদান ও তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews