1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বৈশ্বিক তেল সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। অভিযানের সময় গাড়িটি আটক করে প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হবে এবং নিলামের সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় সোনারগাঁ থানা পুলিশ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ইউপি সদস্য রফিকুল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট