1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ ঘোষণা: শ্রমিক দিবসে মানবাধিকার কমিশনের উদ্যোগ

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে
৩৫৩

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা, ১ মে ২০২৬: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতেই “স্বাবলম্বী সারথী প্রকল্প” হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি দেশবাসী ও শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে দেশের শিল্প, কৃষি, নির্মাণ ও উৎপাদন খাত এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও সাংবিধানিক কর্তব্য।
তিনি বলেন,
“শ্রমিকের অধিকার কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এবারের মে দিবসের প্রতিপাদ্য—
‘শ্রমিকের অধিকারই মানবাধিকার—ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হোক’
উল্লেখ করে আনন্দ মহল সরকার বলেন, এখনও দেশের অনেক শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন এবং ন্যায্য মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, দিনমজুর, নারী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী নানা বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
তিনি আরও জানান, “স্বাবলম্বী সারথী প্রকল্প”-এর আওতায় প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী ও তরুণদের জন্য বিশেষ কর্মমুখী প্রশিক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
আইএইচআরসি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আনন্দ মহল সরকার সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি শ্রমিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকবান্ধব নীতি ও মানবিক আচরণ নিশ্চিত করা গেলে দেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে।
শেষে তিনি বলেন,
“আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায্য, মানবিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি শ্রমিক ও মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার পাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট