1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
১৮৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদককে ‘না’ বলে তরুণ সমাজকে খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো “সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)” এর জমকালো ফাইনাল ম্যাচ। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বন্দর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা দল।

সাদাফ সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ‘মাদক ছেড়ে কলম ধরো, মাঠে আসো’—এই বার্তাটি প্রতিটি তরুণের হৃদয়ে পৌঁছে দিতে হবে। হার-জিত বড় বিষয় নয়, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”তিনি ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলকে দৃষ্টিনন্দন ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত।

আয়োজক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই তরুণেরা মাঠমুখী হোক এবং সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশ করুক।”
তিনি এই সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মহিবুল্লাহ, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি জনাব শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক জনাব মোতালিব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাদিকুর রহমান সেন্টু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ মিঠু।

টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হযরত আলী রানা, এ-ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহেল রানা এবং সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ সালে মুছা।

ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে উভয় দলকে প্রাণবন্ত সমর্থন জানান। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলা দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট