Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
May 10, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শনিবার (০৯ই মে) রাতে সোনারগাঁও নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ। জানা যায়, সোনারগাঁও থানাধীন ৫ নং ওয়ার্ড বরগাও চেয়ারম্যান পাড়ার মৃত আফতাব উদ্দিন এর ছেলে তানিয়া টেক্সটাইল মিলসের মালিক মোঃ সানোয়ার হোসেন (৬০) এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাঁচপুর শাখার মোট ছয়টি মামলা রয়েছে। তারমধ্যে দুইটি মামলায় মোট ১ কোটি ৯৬ লক্ষ ২ হাজার টাকার ঋণ-খেলাপির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। আদালতের...
৪৫৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (০৯ই মে) রাতে সোনারগাঁও নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ।

জানা যায়, সোনারগাঁও থানাধীন ৫ নং ওয়ার্ড বরগাও চেয়ারম্যান পাড়ার মৃত আফতাব উদ্দিন এর ছেলে তানিয়া টেক্সটাইল মিলসের মালিক মোঃ সানোয়ার হোসেন (৬০) এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাঁচপুর শাখার মোট ছয়টি মামলা রয়েছে। তারমধ্যে দুইটি মামলায় মোট ১ কোটি ৯৬ লক্ষ ২ হাজার টাকার ঋণ-খেলাপির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। আদালতের সেশন নং- ৬৩২/২৫ এবং ১২৯০/২৫। নারায়ণগঞ্জ আদালতের সেশন নং- ১২৯০/২৫ এর জন্য ১ কোটি ১০ লক্ষ টাকার অর্থদণ্ড এবং ১ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। অন্য আরেকটি মামলা নং-৬৩২/২৫ এর জন্য ৮৬ লক্ষ ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ বছরের সাজা দেন নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত।

এছাড়াও তার বিরুদ্ধে ৪ লক্ষ ১৫ হাজার ৯৮০ টাকার একটি অর্থ ঋণ মামলা রয়েছে। মামলা নং- ২৮৯/২৫।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো দুইটি সিআর মামলা রয়েছে। এ দুইটি মামলার টাকার পরিমান হল, ২ কোটি ৭৬ লক্ষ টাকা। ইসলামী ব্যাংক কাচঁপুর শাখা মোঃ সানোয়ার হোসেনের কাছে মোট- ৪ কোটি ৪০ লক্ষ টাকা পাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। মোঃ সানোয়ার হোসের দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিল। তিনি কাঁচপুর শাখার ইসলামী ব্যাংকের এইচপিএসএস বিনিয়োগের মেশিনারিজ গোপনে বিক্রি করে ফেলে। তার জন্য ইসলামী ব্যাংক একটি ক্রিমিনাল মামলা দায়ের করে।

ফলে সোনারগাঁ চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অবশেষে থানা পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা এসআই হারুন অর-রশিদ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।

সোনারগাঁও থানার এসআই হারুন অর রশিদ বলেন, বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের নয়াপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী মোঃ সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সোনারগাঁয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ