শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
১৮২

তরিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য আকতার হাবিব বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।

সদস্যপদ লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রাপ্তি একটি পেশাগত মর্যাদা ও স্বীকৃতি। এ মূল্যায়ন অবশ্যই এটি সম্মানজনক ও আগামী দিনের কাজ করার অনুপ্রেরণা। এজন্য মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং প্রেসক্লাবের বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ ভেতরে বাইরে যারাই চেষ্টা করেছেন আমাকে ভালোবেসেছেন সকলের প্রতি আমি ঋনী ও কৃতজ্ঞ।

তিনি বলেন, “আমি সব সময় আমার নীতি আদর্শ ঠিক রেখে সাংবাদিকতার মতো মহান পেশায় দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার এ পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় ৪৪১ জন নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।

প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।

জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews