Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১

By একুশে বাংলা নিউজ
May 14, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর ৪ থেকে ৫ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করে। এসময় শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়। পরে আলমারির চাবি নিয়ে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ...
৩১৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর ৪ থেকে ৫ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করে। এসময় শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়। পরে আলমারির চাবি নিয়ে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা।
তিনি আরও অভিযোগ করেন, ডাকাতদের চিনে ফেলায় তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Next

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ