Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১

By একুশে বাংলা নিউজ
May 17, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৬) রাত ১টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন “১০ তলা” এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০...
৩০৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৬) রাত ১টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন “১০ তলা” এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সোহেল রানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১

Next

আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ