Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
May 17, 2026 1 Min Read
0

আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম (১৯) হত্যা মামলার প্রায় ২ বছর ৬ মাস পর মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামকে ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে আলীগঞ্জ রেললাইন এলাকায় ডেকে নেয় আলী সম্রাট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে অবস্থানরত আসামিরা আতিকুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে, বুকে ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ আলীগঞ্জ...
২৬৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম (১৯) হত্যা মামলার প্রায় ২ বছর ৬ মাস পর মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামকে ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে আলীগঞ্জ রেললাইন এলাকায় ডেকে নেয় আলী সম্রাট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে অবস্থানরত আসামিরা আতিকুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে, বুকে ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ আলীগঞ্জ রেললাইন সংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুরে ফেলে দেয়।
ঘটনার দুই দিন পর ১১ নভেম্বর সকালে পুকুর থেকে আতিকুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ ও ১৪ মে পিবিআই অভিযান চালিয়ে শান্ত হোসেন, আহাদ আলী, রুবেল, আশিক, জুম্মন ও জাহিদ হাসান শুভকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে শান্ত হোসেন ও আহাদ আলী আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
পিবিআই জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১

Next

সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ