Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
May 22, 2026 1 Min Read
0

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি আঃ রাহিম (২৯) কে ছুরিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা থানার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায়, দুপুরে দুই ব্যক্তি যাত্রীবেশে আমিনুল ইসলামের...
৩৯২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি আঃ রাহিম (২৯) কে ছুরিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা থানার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, দুপুরে দুই ব্যক্তি যাত্রীবেশে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। তখন তার হাতেও ছুরিকাঘাত করা হয়।
চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র‍্যাব-১১ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি আঃ রাহিমকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বাড়ি কুমিল্লা জেলার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকায়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Next

র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ