1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত উজ্জল গ্রেফতার সোনারগাঁ থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইলিয়াছ বাবু গ্রেফতার সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহকারী শিক্ষক জনাব আমিনুল ইসলাম দ্বিতীয় বারের মতো সোনারগাঁ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত

র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
৯১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র‍্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৬ শুক্রবার বিকেল ৬টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাবুদ্দিন (৪২), পিতা মৃত মহিউদ্দিন, সাং- শৈলকুড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং মোঃ সুমন মিয়া (৩৫), পিতা আব্দুল মালেক, সাং- পূর্ব কাশিপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে একইদিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট