বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
২১১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব-১১। আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ হিল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তিনি ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করতেন এবং সেখান থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।
র‌্যাবের দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews