Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার, ১৯টি মামলার আসামি

By একুশে বাংলা নিউজ
July 1, 2026 1 Min Read
0

সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার, ১৯টি মামলার আসামি

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহানের পিতার নাম দুলাল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য গুরুতর অপরাধসহ মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে...
৩৭৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহানের পিতার নাম দুলাল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য গুরুতর অপরাধসহ মোট ১৯টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে অধিকাংশেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯, ৪০২, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ