সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
২৫৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেবসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২), পিতা: খলিল মিয়া, সাং-সালেহনগর এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮), পিতা: বছির, সাং-শাহী মসজিদ, উভয়েই বন্দর থানার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলমগীর হোসেন ও তার ছেলে মুন্না পাওনা টাকা দাবি করলে অভিযুক্ত জুয়েল তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে জুয়েল ও তার সহযোগীরা আলমগীরকে মারধর শুরু করে।

এজাহারে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, হাতুড়ি, লাঠি, এসএস পাইপসহ বিভিন্ন বস্তু দিয়ে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ২০২৫ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোন মোছা. কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১১ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি সোহেব এবং অপর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews