সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সংস্কার ও আধুনিকায়নে মহাপরিচালকের সাথে আনিসুল ইসলাম সানির বৈঠক ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার, ১৯টি মামলার আসামি সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সোনারগাঁবাসী, চরম ভোগান্তিতে জনজীবন

ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
৬৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার একটি স্পটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (৬ জুলাই) সোনারগাঁয়ে আয়োজিত এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে, তবে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের এই বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে তা সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের হুমকির মুখে পড়বে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাড়ি ও বিদ্যালয়ে চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে।

পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী একটি করে বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বিতরণ করা চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ ছিল। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews