রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
১৩৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানা-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থানাধীন টিপুরদী এলাকায় হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে আজমাইন কবির সাহস (৩০)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আজমাইন কবির সাহসের বিরুদ্ধে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় মোট ৮টি মামলা পাওয়া গেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ছাড়াও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলাও রয়েছে। এসব মামলা ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সোনারগাঁ থানায় রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews