Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
July 14, 2026 1 Min Read
0

চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার, কোকো পাউডার ও অন্যান্য কাঁচামাল ব্যবহারের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার প্রেমের বাজার সংলগ্ন পশ্চিম সনমান্দী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। অভিযানকালে চকো ডিলাইট ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ Vital Wheat Gluten, মেয়াদোত্তীর্ণ Lychee Flavour এবং মেয়াদোত্তীর্ণ কোকো পাউডার পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মও শনাক্ত...
২৭০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার, কোকো পাউডার ও অন্যান্য কাঁচামাল ব্যবহারের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার প্রেমের বাজার সংলগ্ন পশ্চিম সনমান্দী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অভিযানকালে চকো ডিলাইট ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ Vital Wheat Gluten, মেয়াদোত্তীর্ণ Lychee Flavour এবং মেয়াদোত্তীর্ণ কোকো পাউডার পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মও শনাক্ত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া সব মেয়াদোত্তীর্ণ কাঁচামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) জয়নালের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল এবং নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার

Next

সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ