Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
July 15, 2026 1 Min Read
0

হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণ নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১১ সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন হাজীগঞ্জ ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দখল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আনন্দ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় বসবাস করেন। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে...
১২৪

তরিকুল ইসলাম নারায়ণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১১ সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন হাজীগঞ্জ ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দখল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আনন্দ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় বসবাস করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আনন্দ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Next

দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ