Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ

চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
July 27, 2026 1 Min Read
0
চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পৌর শহরের ঝিকিরা এলাকার মো. আশিক (১৯), রবিউল ইসলাম (২০), মনতাজ (৫০), শাহাদাত হোসেন (৩৮), আব্দুল মোমেন (৪৫) এবং আজাদ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। একই দিনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা...
৬২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পৌর শহরের ঝিকিরা এলাকার মো. আশিক (১৯), রবিউল ইসলাম (২০), মনতাজ (৫০), শাহাদাত হোসেন (৩৮), আব্দুল মোমেন (৪৫) এবং আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

একই দিনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মোল্লা জানান, দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, দুইটি পৃথক মামলায় বিএনপি নেতা আজাদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
ভালুকায় বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানানোর অভিযোগ সারজিস আলমের
Previous

ভালুকায় বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানানোর অভিযোগ সারজিস আলমের

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি
Next

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ