সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করল পেন্টাগন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের ঘোষণা, মামদানির বিরুদ্ধে অভিযোগ আর্জেন্টিনার প্রেসিডেন্টের বক্তব্য: ঈর্ষা নিয়ে মন্তব্য অর্থনৈতিক কূটনীতির নতুন অধ্যায়ে বাংলাদেশের অগ্রযাত্রা নরসিংদীর বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করল পেন্টাগন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করল পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের তথ্য সংশোধন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। নতুন হিসাবে ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করা হয়েছে এবং নিহত চার মার্কিন সেনার নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পেন্টাগনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন। ফলে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।

এর আগে পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমে (ডিসিএএস) আহতের সংখ্যা ৪৮২ দেখানো হয়েছিল। নতুন করে ইরানের হামলা হলেও ওয়েবসাইটে হতাহত কমে যাওয়ায় পেন্টাগনের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির ১২ জন ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ দাবি করেছেন, ডিসিএএস ওয়েবসাইটে সাময়িক কারিগরি ত্রুটির কারণে এ অসামঞ্জস্য তৈরি হয়েছিল।

এদিকে ডিসিএএসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে, যাতে জর্ডানে ইরানের হামলায় নিহত তিন মার্কিন সেনা এবং উত্তর ইরাকে ইরানি ড্রোনের বিস্ফোরণে নিহত আরও এক সেনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নতুন এই বিভাগে কোন সময়ের সংঘাতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত কিছু জানায়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর ১ মে থেকে যুদ্ধ পরিচালনার ৬০ দিনের আইনি সময়সীমা নতুন করে গণনা শুরু হয়েছে। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা এই ব্যাখ্যার বিরোধিতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews