সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি

নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই গোপনে দুটি পদে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি নিয়োগের বিষয়ে অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। তবে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে জালিয়াতির মাধ্যমে এসব তথ্য ছড়ানো হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বজলুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে কমিটির সদস্য। তবে এই দুটি নিয়োগ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। অভিযোগ রয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা কমিটির অধিকাংশ সদস্যের অগোচরেই সম্পন্ন হয়েছে।

নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক জাহিদুল ইসলাম চাকরি পেতে মোটা অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। অন্যদিকে, নৈশপ্রহরী পদে নিয়োগ পাওয়া সবুজ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি।

ভুক্তভোগী মো. আলমগীর অভিযোগ করেন, চাকরির আশায় তিনি জমি বিক্রি ও ধার-দেনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তৎকালীন সভাপতির হাতে ৮ লাখ টাকা তুলে দেন। কিন্তু পরে জানতে পারেন, অন্য একজনকে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো নিয়োগ দেওয়া হয়নি। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তারা প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন। তারা জানান, প্রধান শিক্ষকের নিজস্ব আইডি ও স্বাক্ষর ব্যবহার করেই নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতার বিল পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা নিয়োগের নামে অর্থ লেনদেন ও অনিয়মের এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews