শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে চুরি, ছিনতাই, এবং মাদকের বিরুদ্ধে সমাজ বাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না: বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না: বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
৭৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা বলেছেন, “বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং চলমান প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার সাদীপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ, সোনারগাঁ পৌরসভার ডিজিটাল সেন্টার, তথ্যকেন্দ্রসহ বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাম্মৎ সেলিনা বানু, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিভাগীয় কমিশনার বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews