Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধ

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

By একুশে বাংলা নিউজ
August 4, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নে মো. আরিফ হোসেন (৩৬) নামে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা মারধর করে জোরপূর্বক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ০৭ জুলাই (২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকার সময় পিরোজপুর ইউনিয়নের মড়িচাকান্দী (রতনপুর নতুন মসজিদ সংলগ্ন) রাস্তায় এ ঘটনা ঘটে। ​এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফ হোসেন পিরোজপুর ইউনিয়নের মড়িচাকান্দী এলাকার মো. নজরুলের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী আরিফ হোসেনের ওপর অতর্কিত হামলা ও মারধর চালিয়ে অভিযুক্তরা জোরপূর্বক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশাটি ফেরত চাইতে গেলে বিবাদীরা...
৯৬

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নে মো. আরিফ হোসেন (৩৬) নামে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা মারধর করে জোরপূর্বক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ০৭ জুলাই (২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকার সময় পিরোজপুর ইউনিয়নের মড়িচাকান্দী (রতনপুর নতুন মসজিদ সংলগ্ন) রাস্তায় এ ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফ হোসেন পিরোজপুর ইউনিয়নের মড়িচাকান্দী এলাকার মো. নজরুলের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী আরিফ হোসেনের ওপর অতর্কিত হামলা ও মারধর চালিয়ে অভিযুক্তরা জোরপূর্বক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশাটি ফেরত চাইতে গেলে বিবাদীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়।
​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিকবার সালিশ-বৈঠকের চেষ্টা করা হলেও বিবাদীরা তা অমান্য করে এবং অটোরিকশা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশাটি ছিনতাই করেছে।
​এ বিষয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Next

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ