Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

By একুশে বাংলা নিউজ
August 4, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক যুবককে প্রকাশ্যে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টেঙ্গরচর গ্রামের বাসিন্দা মো. আরিফ হোসেন (৩৯) গত ৮ জুলাই দুপুর ১২টার দিকে পিরোজপুর ইউনিয়নের বৈদ্যেরবাজার (রতনপুর নতুন মসজিদ সংলগ্ন) এলাকায় অবস্থানকালে হাজীর ইসলাম নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন তাকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন। লিখিত অভিযোগে আরিফ হোসেন উল্লেখ করেন, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ সালিশে উপস্থিত হয়নি।...
৯৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক যুবককে প্রকাশ্যে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টেঙ্গরচর গ্রামের বাসিন্দা মো. আরিফ হোসেন (৩৯) গত ৮ জুলাই দুপুর ১২টার দিকে পিরোজপুর ইউনিয়নের বৈদ্যেরবাজার (রতনপুর নতুন মসজিদ সংলগ্ন) এলাকায় অবস্থানকালে হাজীর ইসলাম নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন তাকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।

লিখিত অভিযোগে আরিফ হোসেন উল্লেখ করেন, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ সালিশে উপস্থিত হয়নি। বরং পুনরায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ

Next

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ