Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

By একুশে বাংলা নিউজ
August 5, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামছাদী পূর্বপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন। সোমবার (৩ আগস্ট) তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে ইউনিয়ন পরিষদ তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবে। জানা যায়, গত ২ আগস্ট গভীর রাতে হামছাদী পূর্বপাড়া এলাকায় মরহুম আব্দুল গনী মেম্বারের ছেলে মরহুম শহীদ আলমের বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে...
১৫১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামছাদী পূর্বপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৩ আগস্ট) তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে ইউনিয়ন পরিষদ তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবে।

জানা যায়, গত ২ আগস্ট গভীর রাতে হামছাদী পূর্বপাড়া এলাকায় মরহুম আব্দুল গনী মেম্বারের ছেলে মরহুম শহীদ আলমের বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে, যাতে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

Next

মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ