বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১ মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ

রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
৬৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মো. ইয়াছিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের কামাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইয়াছিন নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews