Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁ

সোনারগাঁয়ে শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ

By একুশে বাংলা নিউজ
August 12, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ নৌভ্রমণের আয়োজন করা হয়। সকালে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌঘাট থেকে চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে নৌভ্রমণ শুরু হয়। এতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। নদীপথে ভ্রমণকালে অংশগ্রহণকারীরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পারস্পরিক মতবিনিময়, আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে দুপুরের খাবার ও র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। সমিতির নেতৃবৃন্দ বলেন, কর্মব্যস্ত জীবনে এ...
৫৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ নৌভ্রমণের আয়োজন করা হয়।
সকালে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌঘাট থেকে চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে নৌভ্রমণ শুরু হয়। এতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
নদীপথে ভ্রমণকালে অংশগ্রহণকারীরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পারস্পরিক মতবিনিময়, আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে দুপুরের খাবার ও র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।
সমিতির নেতৃবৃন্দ বলেন, কর্মব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। একই সঙ্গে শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এটি ছিল আনন্দ ও বিনোদনের একটি সুন্দর সুযোগ।
নৌভ্রমণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এমরান মিয়া। তাঁদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতায় নৌভ্রমণটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অংশগ্রহণকারী শিক্ষক ও পরিবারের সদস্যরা সুন্দর এ আয়োজনের জন্য সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষার্থী রশ্নির আঁকা ছবি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ