Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে দুই গ্রেফতারি পরোয়ানায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
August 18, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে দুই গ্রেফতারি পরোয়ানায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন পলাতক থাকা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার মো. আরিফ সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মামলা নং-১৩(৮)১৭-এর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া নারায়ণগঞ্জের সিআর মামলা নং-৯৩৩/২২, দায়রা নং-৭৪৪/২৩ এবং দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারার মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর টেবিল ৯(খ) ধারায় দায়ের করা মামলায় মো. আরিফকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে...
৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন পলাতক থাকা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতার মো. আরিফ সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মামলা নং-১৩(৮)১৭-এর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া নারায়ণগঞ্জের সিআর মামলা নং-৯৩৩/২২, দায়রা নং-৭৪৪/২৩ এবং দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩২৫/৩২৬ ধারার মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর টেবিল ৯(খ) ধারায় দায়ের করা মামলায় মো. আরিফকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ রয়েছে। আদালতের নথিতে তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজা হওয়ার পর থেকেই গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে ছিলেন আরিফ। নিজ এলাকায় অবস্থান না করে তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন বলে তথ্য পায় পুলিশ। এরপর থেকে তাকে গ্রেফতারে সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এএসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে থাকা আদালতের পরোয়ানা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

দলীয় সমর্থনের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুম রানা

Next

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ