Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
August 18, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে এবং মো. আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার...
৬২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে এবং মো. আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭, দণ্ডবিধি ১৮৬০-এর মামলা রয়েছে।

এছাড়া গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বন্দর থানার এফআইআর নং-২, তারিখ ১ অক্টোবর ২০২৪, জিআর নং-৩০৪ এবং দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে দুই গ্রেফতারি পরোয়ানায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Next

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ