বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৫০০ ফুট রাস্তার ইটের সলিং কাজের উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামছাদী মুসলিম পাড়ায় মরহুম বাচ্চু ভাইয়ের লিচুবাগান থেকে সমিরউদ্দিন কাকার বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফুট রাস্তার ইটের সলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
রাস্তার ইটের সলিং কাজের উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে ইটের সলিং কাজ বাস্তবায়নের ফলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাস্তাটির উন্নয়নকাজকে স্থানীয়রা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটির উন্নয়ন হলে প্রতিদিনের চলাচলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। বিশেষ করে বর্ষাকালে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা থেকেও অনেকটা স্বস্তি মিলবে।
এলাকাবাসীর পক্ষ থেকে উন্নয়নকাজের উদ্যোগ নেওয়ায় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এলাকার মানুষের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।