Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

ইয়াবাসহ আটক, পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালালেন; ১০ ঘণ্টা পর ভাইসহ গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
August 21, 2026 1 Min Read
0

ইয়াবাসহ আটক, পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালালেন; ১০ ঘণ্টা পর ভাইসহ গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকার সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রাজু মিয়া (২৯) ও মো. আক্তার হোসেন (৩৭)। সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর সেলিম হোসেন ও এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুই...
৫৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকার সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রাজু মিয়া (২৯) ও মো. আক্তার হোসেন (৩৭)।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর সেলিম হোসেন ও এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে।

পরে তাদের কাছ থেকে জব্দ তালিকায় উল্লেখিত ৪০ ও ১০ পিস—মোট ৫০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাজু মিয়ার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ৫ অক্টোবর মামলাটি দায়ের করা হয় এবং একই বছরের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে ‘Legal Process for Data Collection’ কর্মশালা

Next

র‍্যাব-১১ এর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ