Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

তথ্যপ্রযুক্তিনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশ

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে ‘Legal Process for Data Collection’ কর্মশালা

By একুশে বাংলা নিউজ
August 21, 2026 1 Min Read
0

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে ‘Legal Process for Data Collection’ কর্মশালা

তরিকুল ইসলাম  নারায়ণগঞ্জ প্রতিনিধি: সাইবার অপরাধ তদন্তে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘Legal Process for Data Collection’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মো. খাইরুল আলম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিপিসি, সিআইডি, ঢাকা। দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখার ২০ জন এসআই (নিঃ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় Meta-এর Facebook, WhatsApp ও Instagram, TikTok এবং Google থেকে আইনগত প্রক্রিয়া...
৪৩

তরিকুল ইসলাম  নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সাইবার অপরাধ তদন্তে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘Legal Process for Data Collection’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মো. খাইরুল আলম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিপিসি, সিআইডি, ঢাকা।

দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখার ২০ জন এসআই (নিঃ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় Meta-এর Facebook, WhatsApp ও Instagram, TikTok এবং Google থেকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তথ্য ও ডাটা সংগ্রহ এবং Meta থেকে সংগৃহীত ডাটা বিশ্লেষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা, হয়রানি ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঘটনা বাড়ছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশিক্ষণটি তদন্তকারী কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কর্মশালার মাধ্যমে সাইবার অপরাধ তদন্তে প্রযুক্তিগত জ্ঞান ও আইনগত প্রক্রিয়া সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

হামছাদী মুসলিম পাড়ায় ভাঙা রাস্তা দ্রুত মেরামত: চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের প্রশংসনীয় উদ্যোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ