Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

উন্নয়ন ও জনসেবায় এগিয়ে বৈদ্যেরবাজার, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

By একুশে বাংলা নিউজ
August 21, 2026 1 Min Read
0

উন্নয়ন ও জনসেবায় এগিয়ে বৈদ্যেরবাজার, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগ ও তৎপরতায় দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে ধারাবাহিক পদক্ষেপ। এতে বদলে যেতে শুরু করেছে ইউনিয়নের সামগ্রিক চিত্র। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তা-ঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক...
৬৫

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগ ও তৎপরতায় দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে ধারাবাহিক পদক্ষেপ। এতে বদলে যেতে শুরু করেছে ইউনিয়নের সামগ্রিক চিত্র।

দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তা-ঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা অনেক এলাকার মানুষের দুর্ভোগ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি তাঁদের আস্থা বেড়েছে। কোনো এলাকায় সমস্যা দেখা দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করছেন।

বৈদ্যেরবাজার ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষও পান, সে লক্ষ্যেই কাজ করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বৈদ্যেরবাজার ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। তাঁদের মতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে বদলে যাবে বৈদ্যেরবাজার ইউনিয়নের চিত্র।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১ এর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া গ্রেপ্তার

Next

সোনারগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আব্দুল বারিক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ