Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জসারা দেশসোনারগাঁ

ফতুল্লার পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

By একুশে বাংলা নিউজ
August 31, 2026 1 Min Read
0

ফতুল্লার পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১-এর অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের...
৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১-এর অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ থানা বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Next

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ