সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদককারবারিসহ গ্রেফতার ৩০। ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিনগত রাতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদকসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়া এলাকার আঃ কাদির (৪১), ভাটিবন্দর এলাকার মোছাঃ আছিয়া (৫৫) এবং শাহপুর এলাকার কাউসার (৪০)।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—ইসলামপুরের মোঃ মোফাজ্জল মিয়া, পিরোজপুরের মোঃ নুর হোসেন, গাংকুলের মোঃ রুহুল আমিন, মীরেরবাগের মোঃ সুলতান মিয়া, টানপাড়ার সাব্বির হোসেন, সিংলাবের আলামিন ও মোহাম্মদ আলী।
একই অভিযানে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবনের অভিযোগে ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মোঃ সাকিব খান (২৪), মোঃ মমিন মিয়া (৩২), মোঃ আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মোঃ সবুজ (৩১), মোঃ রিপন (২৬), মোঃ সাগর (৩২), মোঃ নুর মোহাম্মদ (৪৬), মোঃ আউয়াল (৪০), মোঃ রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মোঃ অহিদ (২৯), মোঃ কাউসার (২৩), মোঃ কামাল (২৫), মোঃ সাগর (২৫) ও মোঃ আব্দুল লতিফ (৪৫)।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক সরবরাহকারী, মাদকসেবীসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।