Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By একুশে বাংলা নিউজ
September 10, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব স্থাপনা থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায়...
৭৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব স্থাপনা থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।

সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। একই সঙ্গে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে যানজটের সৃষ্টি হচ্ছিল। সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট বেড়ে যায়। এতে প্রতিদিন যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদককারবারিসহ গ্রেফতার ৩০। ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার

Next

রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ