সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার, ৫ কেজি গাঁজা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত মামলায় ১ জন, ধর্ষণ মামলায় ১ জন, ছিনতাইয়ের অভিযোগে ২ জন, মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন এবং মাদকসেবী হিসেবে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
মাদকসেবী হিসেবে গ্রেফতার ১৩ জন হলেন—সোহাগ (৩০), সুভংকার (৬০), মো. আয়নাল (২৯), মো. হাসান (২৪), মো. আতিক হাসান (২১), মো. শাহিন (২০), মো. মতিউর রহমান (২১), মো. আল আমিন (৩০), সমির দত্ত (৩২), মো. জাকির (২২), মো. শিপন (২২), অন্তু চন্দ্র সরকার (২০) ও মো. খোরশেদ মিয়া (২৬)।
মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে নাজমুল হাসান (২৫) নামে এক ব্যক্তিকে। তার বাড়ি বাগেরহাট জেলার মংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকায়।
ওয়ারেন্টভুক্ত মামলায় স্বপন (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনারগাঁ থানার পাঁচআনি শান্তিনগর পিরোজপুর এলাকার বাসিন্দা।
ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুজন হলেন মো. রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেন (২৩)। রাব্বি মিয়া কাচপুর থানার সেনপাড়া এলাকার এবং ইমরান হোসেন সোনারগাঁ থানার পূর্ব সোনাপুর এলাকার বাসিন্দা।
এছাড়া ধর্ষণ মামলায় বাগেরহাট জেলার মোল্লাহাট থানার শাসন এলাকার মো. আছিকার মোল্লা (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল কোর্টের ঘটনায় নিমিত ঘোষ নামে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।