Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা কোম্পানির দুই স্টাফ গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
September 26, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা কোম্পানির দুই স্টাফ গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে করে মাদক বহনের অভিযোগে চীনা প্রতিষ্ঠান সিএমইসি (CMEC)-এর দুই স্টাফকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশ। এ সময় সিএমইসি কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মাদকসহ কোম্পানিটির দুই স্টাফকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চীনা প্রকৌশলী হিসেবে পরিচিত ফ্রাংকের ছত্রছায়ায় ওই দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।...
৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে করে মাদক বহনের অভিযোগে চীনা প্রতিষ্ঠান সিএমইসি (CMEC)-এর দুই স্টাফকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশ। এ সময় সিএমইসি কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মাদকসহ কোম্পানিটির দুই স্টাফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চীনা প্রকৌশলী হিসেবে পরিচিত ফ্রাংকের ছত্রছায়ায় ওই দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্তদের বা সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা, তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Next

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন: নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ