Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা, তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
September 26, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা, তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়াই হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অভিযানকালে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলকে জরিমানা করা হয়। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা...
৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়াই হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযানকালে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলকে জরিমানা করা হয়। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ৭ ধারায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একই আইনের ১৯ ধারায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান, সোনারগাঁ থানার এএসআই হায়দারসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ২২ পিস ইয়াবা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ