Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে চেকপোস্টে দুই ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, র‍্যাবের কটি-ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

By একুশে বাংলা নিউজ
September 29, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে চেকপোস্টে দুই ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, র‍্যাবের কটি-ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে র‍্যাব সদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চারটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র‍্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, মোবাইল ফোন, ৯০টি টাই এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তারা বর্তমানে...
৬১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে র‍্যাব সদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চারটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র‍্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, মোবাইল ফোন, ৯০টি টাই এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়ায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দে-এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাবের কটি উদ্ধার করা হয়। কটিগুলোর সামনে ও পেছনে র‍্যাব লেখা ছিল। এছাড়া দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং একটি র‍্যাবের আইডি কার্ড উদ্ধার করা হয়। আইডি কার্ডটিতে ‘এমডি সুমন হোসাইন’, পদবি কনস্টেবলসহ বিভিন্ন তথ্য উল্লেখ রয়েছে।

এ ছাড়া একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কালো ব্যাগে থাকা ৯০টি টাই এবং ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫ নম্বরের একটি FZ-1 ভার্সন মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ইউনিয়ন পরিষদ থেকে হামছাদী সরকার বাড়ি পর্যন্ত চলমান রাস্তার কাজ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

Next

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে, বৈদ্যের বাজারে আধুনিক ঘাটলার কাজ শুরু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ