দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে, বৈদ্যের বাজারে আধুনিক ঘাটলার কাজ শুরু

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বহুকাঙ্ক্ষিত বৈদ্যের বাজার আধুনিক ঘাটলা এখন বাস্তবায়নের পথে। ইতোমধ্যে ঘাটলা নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। আজ নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করা হয়।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই ঘাটলা নির্মাণ সম্পন্ন হলে বৈদ্যের বাজারের সাধারণ মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। প্রতিদিন হাজারো মানুষ নৌপথে যাতায়াত করেন। আধুনিক ও নিরাপদ ঘাটলা চালু হলে যাত্রীদের ওঠানামা আরও সহজ হবে এবং নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজটি নির্ধারিত সময়ে মানসম্মতভাবে সম্পন্ন হলে এটি শুধু একটি ঘাটলা নয়, বৈদ্যের বাজারের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক অবকাঠামো হিসেবে ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও নৌপথে মানুষের চলাচলেও এর সুফল পৌঁছাবে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই আধুনিক ঘাটলা বাস্তবায়িত হলে বৈদ্যের বাজারের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক, সাধারণ মানুষের দুর্ভোগ কমুক—এটাই প্রত্যাশা।
ইনশাআল্লাহ, কাজটি সম্পন্ন হলে বৈদ্যের বাজারের মানুষের জন্য আরও নিরাপদ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় নৌযাতায়নের সুযোগ সৃষ্টি হবে।