Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোশ্যাল মিডিয়া

ঢাকা জেলা পুলিশের কল্যাণ সভায় টানা দ্বিতীয়বার পুরস্কৃত তৈলঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন

By একুশে বাংলা নিউজ
October 28, 2026 1 Min Read
0

ঢাকা জেলা পুলিশের কল্যাণ সভায় টানা দ্বিতীয়বার পুরস্কৃত তৈলঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অসামান্য কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের তৈলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন। ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার শামীমা পারভীন। পরে সকাল ৯টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা কিট প্যারেড পরিদর্শন...
৭৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

অসামান্য কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের তৈলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন।

২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার শামীমা পারভীন। পরে সকাল ৯টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা কিট প্যারেড পরিদর্শন করেন।

সকাল ১০টায় মিল ব্যারাক কনভেনশন হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনা হয় এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার শামীমা পারভীন।

অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানা ও ইউনিটের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টানা দ্বিতীয়বার পুরস্কৃত হওয়ায় এসআই আল মামুনের এই অর্জন তাঁর কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ