Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

By একুশে বাংলা নিউজ
October 28, 2026 2 Min Read
0

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী ওরফে ‘ডাকাত সাহেব আলী’ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে গুলি করার পর তাঁকে ইট দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর সঙ্গে ‘রনি গ্রুপের’ বিরোধ চলছিল। সোমবার বিকেলে ওয়াপদা বউবাজার এলাকায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে গেলে হামলাকারীরা তাঁকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে...
৭৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী ওরফে ‘ডাকাত সাহেব আলী’ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে গুলি করার পর তাঁকে ইট দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর সঙ্গে ‘রনি গ্রুপের’ বিরোধ চলছিল। সোমবার বিকেলে ওয়াপদা বউবাজার এলাকায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে গেলে হামলাকারীরা তাঁকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে রনি নামের এক ব্যক্তিকে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছুড়তে এবং পরে ইট দিয়ে আঘাত করতে দেখা গেছে বলে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাহেব আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১১-এর ওপর হামলা এবং ২০২৬ সালের আগস্টে পুলিশের ওপর হামলার ঘটনায়ও তিনি আসামি ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও এসআরবি (SRB) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গুলিবিদ্ধ অবস্থায় সাহেব আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং পুলিশের ওপর হামলার মামলারও আসামি ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা উদ্ধার

Next

ঢাকা জেলা পুলিশের কল্যাণ সভায় টানা দ্বিতীয়বার পুরস্কৃত তৈলঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ