Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার, ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার

By একুশে বাংলা নিউজ
October 30, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার, ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় চারজন, মাদকসেবী হিসেবে ১৫ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চার...
৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় চারজন, মাদকসেবী হিসেবে ১৫ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চার মাদক কারবারি হলেন সোনারগাঁয়ের সিংলাবো এলাকার মোঃ সাদিকুল ইসলাম শুভ (২৩), কক্সবাজারের চকরিয়া এলাকার ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩) এবং টেকনাফ এলাকার মোঃ আয়াছ (২৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার ১৩ জন এবং রূপগঞ্জের বরাব এলাকার একজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাকিল মিয়া, জাহাঙ্গীর, আমান উল্লাহ, নয়ন মিয়া, রায়হান, ইমরান, হেলাল, আব্দুল্লাহ আরিয়ান, সিয়াম ফরাজী, রিফাত, লিটন মিয়া, আব্দুর রাজ্জাক, শাহাবুদ্দিন, কিরন বর্মন ও শান্ত বর্মন।

অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মহেশ্বরদী এলাকার আবু খায়ের (৩০) ও দেলোয়ার হোসেন (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাঁচপুর এলাকার মোঃ সুমন (২৬) ও পিরোজপুর এলাকার গোলজার হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কাগজে-কলমে ৫০ শয্যা, বাস্তবে ৩১ শয্যার জনবলেই চলছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Next

সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ