Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
November 2, 2026 1 Min Read
0

বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার

তরিকুল ইসলাম ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে বিস্কুটের প্যাকেটের ভেতর গাঁজা পাচারের সময় ৪.২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১১। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে প্যাকেটের ভেতর থেকে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোছা. আকলিমা (২২)। তিনি...
৭৫

তরিকুল ইসলাম ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে বিস্কুটের প্যাকেটের ভেতর গাঁজা পাচারের সময় ৪.২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১১। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে প্যাকেটের ভেতর থেকে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. আকলিমা (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কাশীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রাজেশ সিকদার।

এসআরবি-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকবিরোধী এ কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ