Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

জাতীয়

বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর: আদিলুর রহমান

By একুশে বাংলা নিউজ
September 8, 2025 1 Min Read
0

বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর: আদিলুর রহমান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,  আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করবেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেডের বানানো একটি আধুনিক মাল্টিপারপাস জাহাজ রপ্তানির জন্য হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজ গণ-অভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, নির্বাচিত সরকার তা এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। তিনি বলেন, গণ-অভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলে যে কাজগুলো করার কথা, তার অনেকখানিই...
৫২০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,  আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেডের বানানো একটি আধুনিক মাল্টিপারপাস জাহাজ রপ্তানির জন্য হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজ গণ-অভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, নির্বাচিত সরকার তা এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, গণ-অভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলে যে কাজগুলো করার কথা, তার অনেকখানিই আমরা সম্পন্ন করতে পেরেছি বলে বিশ্বাস করি। নানা প্রতিকূলতা ও বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাত এবং বাধা উপেক্ষা করে আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। সেভাবেই সরকার বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবে।

এদিকে অনুষ্ঠানে তুরস্কের প্রতিষ্ঠান ‘এনওপিএসি শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’-এর জন্য নির্মিত ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীরতার ‘ওয়েস ওয়্যার’ নামে জাহাজটি হস্তান্তর করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিনসংবলিত জাহাজটি ১২ নটিক্যাল মাইল গতিতে ৫ হাজার ৫০০ টন কার্গো পরিবহনে সক্ষম। স্টিল কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনেও এটি সক্ষম বলে জানান আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Next

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ