1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে
৩৫৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ, ১৫ অক্টোবর ২০২৫ (বুধবার) ঐতিহাসিক পানাম নগরে পর্যটকদের সুরক্ষা ও সেবার জন্য ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা, এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাখাওয়াত হোসেন
বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিজনের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বশির উদ্দিনট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন,
দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমীন তুষার,
মানবজমিনের সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক,
দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা,
নয়া দিগন্তের প্রতিনিধি হাসান মাহমুদ রিপন,
দৈনিক সমকাল প্রতিনিধি শাহাদাত হোসেন রতন,
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাজহারুল ইসলাম,
এবং সোনারগাঁ পরিক্রমার সম্পাদক আরিফুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যায়ক্রমে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

এছাড়া, ডেঙ্গু মশা নিধনে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন ফগার মেশিনের মাধ্যমে পানাম নগর, হাবিবপুর ও বাড়িমজলিশ এলাকাসহ সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।

মানবকল্যাণে কাজের ধারাবাহিকতায় ফাউন্ডেশনটি সোনারগাঁয়ে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সোনারগাঁকে একটি নিরাপদ, সুন্দর ও পরিবেশবান্ধব পর্যটন এলাকায় পরিণত করবে।


 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট