1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

র‍্যাব-১১, জেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জে রয়েল টোবাকো কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে
১৬৪

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাজার এলাকায় অবস্থিত রয়েল টোবাকো কোম্পানিতে আজ ২৭ অক্টোবর ২০২৫ (রবিবার) র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদী-এর যৌথ অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২), পিতা- মৃত মকবুল আলী হাওলাদার, সাং- গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ-কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড এবং ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।

ঘটনা সূত্রে জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি তাদের তৈরি সিগারেটের প্যাকেটে পূর্বে ব্যবহৃত পুরানো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পুরানো লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি টিম বিষয়টি গোপনে পর্যবেক্ষণ করে এবং ছায়া তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট উক্ত শাস্তি প্রদান করে।

র‍্যাব-১১ জানায়, ভবিষ্যতেও এমন ট্যাক্স ফাঁকি ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট